Web Analytics

আরব-ব্রিটিশ আন্ডারস্ট্যান্ডিং কাউন্সিলের পরিচালক ক্রিস ডয়েল আলজাজিরাকে বলেন, ইরানের হাতে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়া দেশটির মর্যাদার জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তার মতে, এই ঘটনায় ইরান দেখাতে পেরেছে যে তারা বিশ্বের প্রধান পরাশক্তি যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাবের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম এবং সমানভাবে বা অসমভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।

ডয়েল উল্লেখ করেন, যুদ্ধটি প্রথমে দ্রুত শেষ হবে বলে ধারণা করা হলেও এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, হোয়াইট হাউস ও পেন্টাগনে বিশৃঙ্খলা চলছে, যেখানে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ জেনারেলদের বরখাস্ত করছেন—যা মার্কিন নেতৃত্বের দুর্বলতার ইঙ্গিত দেয়। অতীতের মতো ‘মিশন ক্রিপ’ নয়, এবার যুক্তরাষ্ট্রের ‘মিশন সংকোচন’ দেখা যাচ্ছে। শুরুতে ইরানে শাসন পরিবর্তনের কথা বলা হলেও এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মার্কিন নেতারা বলছেন, তারা আর রেজিম চেঞ্জ চান না।

ডয়েলের মতে, ইরান এখন অনেক বেশি সংগঠিত ও নিয়ন্ত্রিতভাবে কৌশল পরিচালনা করছে। তিনি সতর্ক করেন, যুক্তরাষ্ট্র দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে আন্তর্জাতিক অঙ্গনে তাদের বিশ্বাসযোগ্যতা আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।