Web Analytics

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ২২ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার নির্ধারিত এই নতুন দাম রাত ১২টা থেকে কার্যকর হয়েছে। অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য দাম এক দশমিক ৪৮০৬ ডলার থেকে কমিয়ে এক দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে, যা শুল্ক ও মূসকমুক্ত।

তিন দফায় টানা ১৩২ টাকা বাড়ানোর পর এই প্রথম দাম কমানো হলো। চলতি বছরের জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা, যা ফেব্রুয়ারি ও মার্চে কয়েক দফায় বেড়ে এপ্রিলের মধ্যে ২২৭ টাকা ৮ পয়সায় পৌঁছায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় দেশেও এর প্রভাব পড়ে।

দীর্ঘ সময় পর এই মূল্য হ্রাস জেট ফুয়েল বাজারে কিছুটা স্বস্তি আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।