Web Analytics

২০২৬ সালের জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে শুক্রবার (১০ এপ্রিল) দিনব্যাপী যৌথ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এ অভিযানে অংশ নেন। অভিযানে নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে আনুমানিক এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং পরে জনসম্মুখে অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জাটকা সংরক্ষণ কার্যক্রম সফল করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ জাল ব্যবহার বন্ধে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে তারা কঠোর অবস্থানে রয়েছেন এবং সচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের মাধ্যমে জাটকা নিধন বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।