Web Analytics

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের চলমান বিচার প্রক্রিয়া কোনো সরকারের পরিবর্তনে প্রভাবিত হবে না। সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিচার রাষ্ট্রের দায়িত্ব, রাজনৈতিক সরকারের নয়। তিনি আশ্বস্ত করেন যে, নতুন রাজনৈতিক সরকার এলেও বিচার কার্যক্রম অব্যাহত থাকবে।

তাজুল ইসলাম বলেন, জুলাই হত্যাকাণ্ড বাংলাদেশের জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধ, যার বিচার করা রাষ্ট্রের দায়বদ্ধতা। তিনি আশা প্রকাশ করেন যে, নির্বাচিত সরকার এলে ট্রাইব্যুনালের সীমাবদ্ধতা দূর হবে এবং প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে। তিনি উল্লেখ করেন, জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যা, নির্যাতন ও গুমের প্রতিটি অপরাধের বিচার হবে—এটি রাষ্ট্রের অঙ্গীকার, যেখানে সব রাজনৈতিক দল ও জনগণ একমত।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারাও বাংলাদেশের মানুষ এবং বিচার সম্পন্ন করার জাতীয় অঙ্গীকারে তারা অটল থাকবেন। তাই বিচার প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।