Web Analytics

নির্বাচনে অনিয়মের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানায়। বিসিবি পরিচালনার জন্য ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে, যার প্রধান করা হয়েছে তামিম ইকবালকে। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করবে।

গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গঠিত বিসিবি পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এনএসসি ২০১৮ সালের আইনের ২৮ ধারা অনুযায়ী বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এডহক কমিটিতে ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরীসহ আরও কয়েকজন রয়েছেন।

তামিম ইকবাল আজ সন্ধ্যা ছয়টায় বিসিবি কার্যালয়ে গিয়ে নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।