Web Analytics

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে পয়লা বৈশাখে বের হওয়া ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে এখন থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ করা হয়েছে। বাংলা নববর্ষ ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, দীর্ঘদিনের নামকরণ বিতর্কের অবসান ঘটিয়ে সরকার সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, পয়লা বৈশাখ বাঙালির কৃষিভিত্তিক ঐতিহ্যের প্রতীক, যা আনন্দ ও মঙ্গলের বার্তা বহন করে। নতুন নামের মাধ্যমে ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে বিভ্রান্তি ও মতবিরোধ দূর করার চেষ্টা করা হয়েছে। বৈশাখী শোভাযাত্রায় দেশের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি, পোশাক, বাদ্যযন্ত্র ও লোকজ উপস্থাপনাকে স্থান দেওয়া হবে। ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে কোনো আশঙ্কা নেই বলেও মন্ত্রী উল্লেখ করেন।

মন্ত্রী আরও জানান, রমনা বটমূলসহ বিভিন্ন স্থানে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি সবাইকে দায়িত্বশীলভাবে নববর্ষ উদ্‌যাপন ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।