Web Analytics

চালককে পুনরায় মারধরের প্রতিবাদ এবং মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার বন্ধের দাবিতে নওগাঁয় বুধবার সকাল ৭টা থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। এতে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতার পর মঙ্গলবার সকালে বাস চলাচল স্বাভাবিক হলেও, এক দিন পর বদলগাছীতে এক চালককে সিএনজি অটোরিকশাচালকরা মারধর করেছেন বলে শ্রমিকদের অভিযোগ।

এর আগে গত শনিবার বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানো নিয়ে বিরোধের জেরে পত্নীতলার নজিপুরে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে মারধরের অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদে রোববার প্রথম দফার ধর্মঘট ডাকা হয়েছিল। জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে একাধিক বৈঠকের পর সোমবার রাতে সমঝোতা হলে মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক হয়।

বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জসহ সব রুটের বাস বন্ধ রয়েছে। মালিক-শ্রমিক নেতারা লিখিত আশ্বাস দাবি করেছেন। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে। হঠাৎ ধর্মঘটে যাত্রীরা বিকল্প যানে অতিরিক্ত ভাড়া ও সময় ক্ষতির মুখে পড়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।