Web Analytics

আসিয়ানভুক্ত দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন পণ্য ও সেবা রপ্তানি বাড়াতে মালয়েশিয়ার সার্বিক সহযোগিতা চেয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। শনিবার কুয়ালালামপুরে ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব মালয়েশিয়ার কার্যালয়ে আয়োজিত মালয়েশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এ আহ্বান জানান।

তাসকীন আহমেদ বাংলাদেশের বৃহৎ অভ্যন্তরীণ বাজার এবং দক্ষিণ এশিয়ার অন্য দেশে মালয়েশীয় পণ্য রপ্তানির সুযোগ কাজে লাগাতে দেশটির উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। এনসিসিআইএম সভাপতি নরসিয়াহরিন বিন হামদিন বলেন, মালয়েশিয়া প্রধানত পেট্রোলিয়ামজাত পণ্য বাংলাদেশে রপ্তানি করে। তবে বাংলাদেশের বৃহৎ ও ক্রমবর্ধমান মধ্যবিত্ত ভোক্তা বাজারে আরও বিভিন্ন উৎপাদিত পণ্য সম্প্রসারণের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।

ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারিং আয়োজিত পৃথক এক ফোরামে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে ডিসিসিআই ও এফএমএমের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। দুই দেশের উদ্যোক্তারা প্রায় ৭০টি বিটুবি ম্যাচ-মেকিং সেশনে ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত তথ্য বিনিময় করেন। এফএমএম সভাপতি জ্যাকব লি চোর কক মালয়েশিয়ার অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের অবদানের কথা তুলে ধরে দেশে ফেরার পর তাঁদের দক্ষতা বাংলাদেশের শিল্পায়নে কাজে লাগার আশা প্রকাশ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।