Web Analytics

বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের আধুনিকায়ন ও চলমান উন্নয়ন প্রকল্পে আগামী ছয় মাসের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি আসবে। শনিবার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের জেটিতে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক বিকাশ, শিল্পায়ন ও বৈদেশিক বাণিজ্যে মোংলা বন্দরের ভূমিকা ক্রমেই বাড়ছে। এ অঞ্চলের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও বেশি করে মোংলামুখী করা গেলে রাজধানী ও চট্টগ্রামমুখী চাপ কমবে, পরিবহন ব্যয় হ্রাস পাবে এবং সময় সাশ্রয় হবে। সরকারের অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনার আওতায় বন্দরের অবকাঠামো উন্নয়ন, আধুনিক সরঞ্জাম সংযোজন ও সেবা প্রক্রিয়ার ডিজিটাল রূপান্তর কার্যক্রম এগিয়ে চলছে।

তিনি আরও জানান, নৌ ও রেল যোগাযোগের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে পণ্য পরিবহন আরও গতিশীল করতে উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরের আদলে মোংলাকে আধুনিক ও প্রতিযোগিতামূলক বন্দরে রূপান্তরের জন্য প্রায় ১৫টি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।