Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল-গ্যাস ও বিদ্যুৎ সংকট, দুর্নীতি এবং প্রশাসনে দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠক পরিচালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

মামুনুল হক বলেন, জনগণের ধর্মীয় অনুভূতি ও ইসলামী মূল্যবোধসংশ্লিষ্ট বিষয়ে বিতর্কিত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া সমীচীন নয়। সম্প্রতি পাস হওয়া সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে বিষয়টি দ্রুত সংশোধন এবং জনমনের উদ্বেগ দূর করার আহ্বান জানান।

তিনি বলেন, শুধু আশ্বাস নয়, সংকট সমাধানে সরকারকে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রকাশ এবং তা বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র ও প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবিও জানান তিনি। বৈঠকে সংগঠনের নায়েবে আমীর, যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলীর সদস্য এবং নির্বাহী সদস্যরা বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।