Web Analytics

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাঙ্গলকোট উপজেলার বাসুদাই গ্রামের নুরে আলম (৪২) এবং চৌদ্দগ্রাম পৌর এলাকার ইদ্রিস মিয়া (৪৩)। তারা জেদ্দা থেকে দোকানের মালামাল নিয়ে রিয়াদের উদ্দেশ্যে যাওয়ার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, নুরে আলম ও ইদ্রিস মিয়া রিয়াদে যৌথভাবে ব্যবসা পরিচালনা করতেন। নুরে আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা দিশেহারা এবং স্বামীর লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা চান। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান জানান, পরিবার যোগাযোগ করলে প্রশাসন প্রয়োজনীয় সহায়তা দেবে।

কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, পরিবারের সদস্যরা যোগাযোগ করলে সরকারি প্রক্রিয়ায় লাশ দেশে আনার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।