Web Analytics

মঙ্গলবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক নির্বাচনে জোহরান মামদানি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তার সমর্থনপ্রাপ্ত তিন প্রার্থীই বিজয়ী হন। নিউইয়র্কের ১৩তম জেলায় ডারিয়ালিজা আভিলা শেভালিয়ার, সপ্তম জেলায় ক্লেয়ার ভালদেজ এবং দশম জেলায় ব্র্যাড ল্যান্ডার বর্তমান কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যানকে পরাজিত করেন। বিশ্লেষকদের মতে, এই ফলাফল ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং ২০২৬ সালের মধ্যবর্তী ও ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে নতুন রাজনৈতিক ধারার উত্থান ঘটছে।

বিজয়ী প্রার্থীদের সঙ্গে উদযাপনে অংশ নিয়ে মামদানি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নতুন চিন্তা ও নেতৃত্বের প্রয়োজন রয়েছে। এবারের নির্বাচনে ইসরাইল-ফিলিস্তিন ইস্যুও প্রভাব ফেলেছে, যেখানে কয়েকজন প্রার্থী যুক্তরাষ্ট্রের ইসরাইল নীতির সমালোচনা করেন। বিজয়ী ব্র্যাড ল্যান্ডার বলেন, ডেমোক্র্যাটদের আরও স্পষ্ট অবস্থান নেওয়া দরকার। তবে সব প্রগতিশীল প্রার্থী সফল হননি; ১২তম জেলায় মাইকা ল্যাশার ও উটাহর এক আসনে মধ্যপন্থি প্রার্থী এগিয়ে আছেন।

অন্যদিকে রিপাবলিকান পার্টিতেও ট্রাম্পের প্রভাব নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে, কারণ তার সমর্থিত কয়েকজন প্রার্থী মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।