Web Analytics

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। শুক্রবার (২৭ মার্চ) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ব্রেন্ট ক্রুড অয়েলের ফিউচারসের দাম ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৪ দশমিক ২ ডলারে পৌঁছেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারস ৬ দশমিক ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০০ ডলার ছাড়িয়েছে। ফেব্রুয়ারির শেষ থেকে এখন পর্যন্ত ব্রেন্ট তেলের দাম প্রায় ৪৫ শতাংশ এবং ডব্লিউটিআই তেলের দাম প্রায় ৪০ শতাংশ বেড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবের মধ্যে রাশিয়া আগামী ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক জ্বালানি মন্ত্রণালয়কে এ বিষয়ে খসড়া সিদ্ধান্ত প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। এই নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে।

নোভাক বলেন, মধ্যপ্রাচ্যের সংকট বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে এবং তেলের দাম ওঠানামা করছে। তিনি আরও জানান, বিদেশে রাশিয়ার জ্বালানির চাহিদা বেশি হলেও দেশের অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।