Web Analytics

সরকার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদন করেছে। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সন্ধ্যায় সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সামনে সভার বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, মন্ত্রণালয়টির নতুন নামকরণের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে।

মন্ত্রিপরিষদ সচিবের ভাষ্য অনুযায়ী, আগের অন্তর্বর্তী সরকারের সময়েই মন্ত্রণালয়টির নাম পরিবর্তনের প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমান মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদনের ফলে নাম পরিবর্তন কার্যকর করতে বাকি দাপ্তরিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করার পথ সুগম হলো।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।