Web Analytics

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী গ্লোবাল ফ্রড সামিট ২০২৬-এ অংশ নিতে যাচ্ছেন। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) এবং ইন্টারপোলের যৌথ আয়োজনে এই সম্মেলনটি ১৬ ও ১৭ মার্চ ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রী পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

সামিটে তিনি উদ্বোধনী ও প্লেনারি সেশনসহ উচ্চ পর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক এবং বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশ নেবেন। পাশাপাশি তিনি ইউএনওডিসির নির্বাহী পরিচালক এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

মন্ত্রী আজ ১৫ মার্চ বিকাল ৪টা ৫০ মিনিটে ইথিওপিয়ান এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন এবং ২০ মার্চ ভোর ৫টা ৩৫ মিনিটে তার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফিরবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।