Web Analytics

ইরানের আরাক শহরে ইসরাইলি বিমান হামলায় এক নারী ও এক শিশু নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন বলে শহরের ডেপুটি গভর্নর জানিয়েছেন। শুক্রবার ভোরে এই হামলার সময় তেহরানের বিভিন্ন এলাকায়ও বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় ভোর সোয়া পাঁচটার দিকে রাজধানীর পূর্বাঞ্চলের দুটি এলাকায় বিমান হামলার খবর পাওয়া যায়। ফার্স নিউজ জানায়, বিস্ফোরণের তীব্রতায় অনেক বাসিন্দার ঘরবাড়ি কেঁপে ওঠে।

আধা সরকারি সূত্রগুলো জানায়, বিস্ফোরণের তীব্রতা ও ব্যাপকতা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। ইসরাইল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা নতুন মাত্রা যোগ করেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ দ্রুত ও সফলভাবে এগোচ্ছে। তিনি ইরানকে ‘সন্ত্রাস ও ঘৃণার দেশ’ আখ্যা দিয়ে বলেন, দেশটি এখন এর জন্য চড়া মূল্য দিচ্ছে। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এসব মন্তব্য করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।