Web Analytics

সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে অবস্থানরত জাতীয় পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নাবিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (২ মার্চ ২০২৬) এক ভিডিও বার্তায় নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও নাবিকদের সাহস ও পেশাদারিত্ব জাতির গর্বের বিষয়।

মন্ত্রী জানান, জাহাজে থাকা ৩১ জন নাবিকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) চট্টগ্রামে একটি বিশেষ কন্ট্রোল সেল গঠন করেছে, যা নাবিক ও তাদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। জাহাজে উন্নতমানের খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিকভাবে বিষয়টি তদারকি করছে এবং স্থানীয় এজেন্ট ও প্রবাসী উদ্যোক্তারা প্রয়োজনে সহায়তার জন্য প্রস্তুত রয়েছেন। নাবিকদের নিরাপত্তা ও মনোবল ধরে রাখাই সরকারের প্রধান অগ্রাধিকার।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।