বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি সোমবার ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূতের সঙ্গে তিন সদস্যের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, বিশেষ করে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের দিকগুলোতে গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং ‘ফোর্সেস গোল’ অর্জনের লক্ষ্যে জাপানের প্রযুক্তিগত সহায়তার বিষয়টি গুরুত্ব পায়। উভয় পক্ষ প্রশিক্ষণ, নিয়মিত সামরিক প্রতিনিধি দলের সফর এবং পেশাগত ও কারিগরি দক্ষতা উন্নয়নের বিষয়ে একমত হন। এছাড়া আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি বিনিময়ের নতুন সম্ভাবনাও আলোচিত হয়।
এই সাক্ষাৎকে বাংলাদেশ ও জাপানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা আরও সুদৃঢ় করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।