Web Analytics

শনিবার যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের আকাশে পৃথিবীর দিকে ধেয়ে আসা একটি উল্কাপিণ্ড বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছে নাসা। সংস্থাটি জানায়, বিস্ফোরণটির শক্তি ছিল প্রায় ৩০০ টন টিএনটির সমান, যার ফলে পুরো অঞ্চলে জোরালো শব্দ প্রতিধ্বনিত হয়। নাসার ডেপুটি নিউজ প্রধান জেনিফার ডোরেন জানান, স্থানীয় সময় দুপুর ২টা ৬ মিনিটে ম্যাসাচুসেটসের উত্তর-পূর্ব এবং নিউ হ্যাম্পশায়ারের দক্ষিণ-পূর্ব আকাশে আগুনের গোলার মতো উল্কাপিণ্ডটি ভেঙে যায়।

তিনি বলেন, এই উল্কাপিণ্ড কোনো সক্রিয় উল্কাবৃষ্টির অংশ ছিল না, বরং এটি একটি প্রাকৃতিক মহাজাগতিক বস্তু। নাসার তথ্যমতে, উল্কাপিণ্ডটি ঘণ্টায় প্রায় ৭৫ হাজার মাইল গতিতে প্রায় ৪০ মাইল উচ্চতায় ভেঙে পড়ে, যার ফলে বিকট শব্দ সৃষ্টি হয়।

হঠাৎ এই বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই জানান, শব্দ এতটাই তীব্র ছিল যে তাদের বাড়িঘর পর্যন্ত কেঁপে ওঠে। নাসা তুলনামূলকভাবে ২০১৩ সালের রাশিয়ার চেলিয়াবিনস্ক ঘটনার উল্লেখ করেছে, যেখানে আরও বড় উল্কাপিণ্ড বিস্ফোরিত হয়েছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।