Web Analytics

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিক নতুন অর্থায়নে ৯৬৫ বিলিয়ন ডলারের মূল্যায়নে পৌঁছে বিশ্বের সবচেয়ে মূল্যবান এআই স্টার্টআপে পরিণত হয়েছে। ক্লড চ্যাটবটের নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, সর্বশেষ বিনিয়োগ পর্বে তারা ৬৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। এই অর্থায়নে নেতৃত্ব দেয় অল্টিমিটার ক্যাপিটাল, ড্রাগোনিয়ার, গ্রিনওকস ও সিকোইয়া ক্যাপিটাল।

একসময় তুলনামূলক ছোট খেলোয়াড় হিসেবে বিবেচিত হলেও অ্যানথ্রপিকের দ্রুত উত্থান প্রযুক্তি খাতে বড় আলোচনার জন্ম দিয়েছে। গত বছরের শেষ দিকে চালু হওয়া কোডিং সহায়ক টুলের কারণে বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্লডের ব্যবহার বেড়েছে। বিশ্লেষকদের মতে, নতুন এই মূল্যায়ন এআই শিল্পে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং এটি ওপেনএআই ও স্পেসএক্সের সম্ভাব্য আইপিও পরিকল্পনাতেও প্রভাব ফেলতে পারে।

অ্যানথ্রপিক বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সঙ্গে আইনি বিরোধে জড়িত এবং সাইবার নিরাপত্তাজনিত উদ্বেগে তাদের নতুন ‘মিথোস’ মডেল প্রকাশ স্থগিত করেছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক পর্যায়ে এআই নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।