Web Analytics

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলে অন্তত ৩ হাজার ৫৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও সামরিক বাহিনীর সদস্য উভয়ই রয়েছেন। অনেক আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ইসরাইলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, বর্তমানে ৮৬ জন ইসরাইলি হাসপাতালে ভর্তি আছেন, যাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। প্রতিবেদনে আহতদের ঘটনার বিস্তারিত বা সময়কাল উল্লেখ করা হয়নি।

ইসরাইল ও ইরানের চলমান যুদ্ধের ফলে দেশটিতে আহতের সংখ্যা দ্রুত বাড়ছে, যা সংঘাতের মানবিক প্রভাবকে আরও স্পষ্ট করে তুলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।