Web Analytics

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিবৃতি দিয়েছেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের সবচেয়ে বড় উৎসব পূর্ণ নিরাপত্তার সঙ্গে পালন করতে পারবেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে বহু আগে থেকেই সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ রীতিতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন। দেশের সুন্দর অতীত ঐতিহ্যের আলোকে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন এবারও নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য তিনি সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল ও জনবান্ধব সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজস্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। দেশের বিভিন্ন ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালনের কথা উল্লেখ করে তিনি বলেন, জামায়াতের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং সহযোগিতার হাত প্রসারিত করবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।