Web Analytics

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আপাতত উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। তার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো নয় বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, তার পরিবার দেশের চিকিৎসার প্রতি আস্থাশীল এবং পরবর্তীতে মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

ডা. রফিকুল ইসলাম আরও জানান, আজ ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে পরিবারের সম্মতিতে তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় এবং তা সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজ নেন এবং মেডিকেল বোর্ডের কাছ থেকে সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন।

গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।