Web Analytics

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইরানে একাধিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে এবং বিশেষ করে তেহরানের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রে বিমান হামলার পর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস জানান, রাজধানীর জনস্বাস্থ্য ও গবেষণা কেন্দ্র পাস্তুর ইনস্টিটিউট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আপাতত সেখানে কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। ডব্লিউএইচও অন্তত ২০টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, হামলার পরও পাস্তুর ইনস্টিটিউটের টিকা ও সিরাম উৎপাদন অব্যাহত রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত ছবিতে ভবনের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা যায়। ১৯২০ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি জরুরি পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।

টেড্রোস আরও বলেন, ইরাক, জর্ডান, লেবানন ও সিরিয়ার ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যব্যবস্থার জন্য জরুরি সহায়তা প্রয়োজন। তিনি জানান, মার্চ থেকে আগস্ট পর্যন্ত সময়ের জন্য ৩০.৩ মিলিয়ন ডলারের জরুরি তহবিলের আবেদন করা হয়েছে, যা স্বাস্থ্যসেবা, ট্রমা চিকিৎসা ও সম্ভাব্য রাসায়নিক বা জৈবিক জরুরি পরিস্থিতি মোকাবিলায় ব্যবহার করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।