Web Analytics

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা শিকদার (ঠাকুর) বিএনপির সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। সোমবার বিএনপি ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০ নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে গঠিত কমিটির তালিকায় ২৭ নম্বরে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে সুবর্ণা ঠাকুরের নাম ছিল। ওই তালিকায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজমের স্বাক্ষর রয়েছে। বিএনপির ঘোষিত সংরক্ষিত নারী আসনের তালিকায় সুবর্ণা শিকদারের নাম ২০ নম্বরে রয়েছে।

মনোনয়ন প্রাপ্ত সুবর্ণা শিকদার (ঠাকুর)-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন বলে জানা গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।