Web Analytics

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। মঙ্গলবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার প্রস্তুতি চলছে।

এর আগে ফল প্রকাশের তারিখ ছিল ২৯ অক্টোবর এবং ২৬ অক্টোবর এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার কথা জানিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে থাকায় তাকে বিষয়টি অবহিত করা সম্ভব হয়নি। এ কারণে তখন বিজ্ঞপ্তি প্রকাশ করা যায়নি। পরে প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে ফল প্রকাশের নতুন তারিখ ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়।

৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি থাকলেও ফল প্রকাশে তা কোনো বাধা সৃষ্টি করবে না বলে জানান অধ্যাপক আক্তারুজ্জামান। পরীক্ষা শুরু হয় ২ জুলাই। প্রাকৃতিক দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।