Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে সতর্ক করে বলেছেন, রাজনৈতিক আন্দোলন দমন করতে গেলে তার পরিণতি আরও ভয়াবহ হবে। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক সংগঠন বা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে অন্য মত দমন করতে দেয়া হবে না।

তিনি অভিযোগ করেন, ওসমান হাদির হত্যাকারীদের ভারতে গ্রেপ্তার হলেও তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হয়নি এবং আছিয়া হত্যাকাণ্ডের রায় কার্যকরেও কোনো অগ্রগতি নেই। সারজিস আলম বলেন, বিএনপি জুলাই অভ্যুত্থান, গণভোট ও বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় এসে বিচার বিভাগকে দলীয়করণের চেষ্টা করছে এবং পৃথক সচিবালয় সংক্রান্ত আইন বাতিল করেছে।

তিনি বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর ও বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারলে বিএনপি দায় এড়াতে পারবে না। এনসিপি রাজনৈতিকভাবে তাদের আন্দোলন চালিয়ে যাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।