Web Analytics

আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নৌ অবরোধ ভাঙতে আগামী কয়েক দিনের মধ্যে ১৪টির বেশি তেলবাহী ট্যাংকারের বহর পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। ট্যাংকারগুলো খার্গ দ্বীপের কাছে জড়ো করা হচ্ছে বলে জানানো হয়েছে। ইরানের অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানির প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ এ দ্বীপের মাধ্যমে হয়। স্যাটেলাইট ছবি ও জাহাজ চলাচলের তথ্যে ট্যাংকারগুলোতে নাবিক থাকা এবং ইরানি পতাকা ওড়ানোর ইঙ্গিত মিলেছে।

তবে বহরটির যাত্রা শুরুর বিষয়ে স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। ইউরোনিউজের ফারসি সংস্করণ তথ্যটিকে অনানুষ্ঠানিক প্রতিবেদন বলেছে। ট্যাংকারট্র্যাকার্স জানিয়েছে, তাদের তথ্য থেকে ইরান আবার তেল রপ্তানি শুরুর প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা সামির মাদানি রয়টার্সকে বলেন, উপসাগরীয় অঞ্চলে একটি জাহাজ থেকে অন্য জাহাজে ইরানি অপরিশোধিত তেল স্থানান্তর করা হচ্ছিল।

আশার্ক ব্লুমবার্গের প্রতিবেদনে খার্গ দ্বীপের কাছে অলিম ও হাও ফান জাহাজের মধ্যে প্রায় দুই লাখ ব্যারেল তেল স্থানান্তরের কথা বলা হয়েছে। ফার্স নিউজ এজেন্সি একসঙ্গে কয়েকটি ট্যাংকার পাঠানোর প্রস্তাব দিয়ে বলেছে, বাধা দেওয়া হলে আঞ্চলিক জ্বালানি অবকাঠামোয় তাৎক্ষণিক হামলার হুঁশিয়ারি দেওয়া হবে। সম্ভাব্য লক্ষ্য হিসেবে সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনার কথা উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।