Web Analytics

ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ফল পেতে শুরু করেছে তেহরান। তিনি বলেন, অবরোধ প্রত্যাহারের দুই সপ্তাহেরও কম সময়ে দেশটি ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান এবং একে সমঝোতার কার্যকারিতার প্রমাণ হিসেবে উল্লেখ করেন।

গালিবাফ জানান, সমঝোতা স্মারকের চতুর্থ ধারায় যুক্তরাষ্ট্রকে স্বাক্ষরের পরপরই অবরোধ প্রত্যাহার শুরু করতে এবং ৩০ দিনের মধ্যে প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই অবরোধ তুলে নেওয়া হয়, যা তিনি ইরানের কূটনৈতিক সাফল্য হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এটি ইরানের সামরিক ও কূটনৈতিক শক্তির প্রমাণ।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি ইরানের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ এবং দেশটি এর সার্বভৌম অধিকার থেকে সরে আসবে না। গালিবাফ স্পষ্ট করেন, সমঝোতা স্মারকটি কেবল সামুদ্রিক পরিষেবার ফি থেকে অস্থায়ী অব্যাহতি দিয়েছে, সার্বভৌমত্বের বিষয়ে কোনো পরিবর্তন হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।