Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪ জুন ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানের ইউরেনিয়ামের মজুত দখল করতে পারে, তবে এমন পদক্ষেপ হবে অযৌক্তিক। হোয়াইট হাউসে তিনি জানান, ইরান যুক্তরাষ্ট্রকে বাধা দিতে পারবে না, কিন্তু এমন কিছু করার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, যদি ইরানের সঙ্গে শান্তি চুক্তি হয়, তাহলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে, যা ৬০ শতাংশ বিশুদ্ধ। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান শান্তিপূর্ণ প্রকল্পের আড়ালে বোমা তৈরির জন্য ইউরেনিয়াম পরিশোধন করছে। অন্যদিকে ইরান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান রহস্যজনক, এবং যুক্তরাষ্ট্র চায় তেহরান তা হস্তান্তর করুক। ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে শুরু হওয়া সামরিক অভিযানের একটি কারণ এই ইউরেনিয়াম হস্তগত করা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।