Web Analytics

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে লেখা একটি বেনামি চিঠি পাওয়া গেছে। চিঠির লেখক বিএনপির সদস্য ও কর্মী হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন এবং দলের সাংগঠনিক পরিবর্তন নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন। শনিবার সকালে মাজারের দানবাক্স ও ডেকচিতে জমা টাকা পঞ্চমবার প্রকাশ্যে গণনার সময় চিঠিটি পাওয়া যায়।

সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে গণনা শুরু হয়। চিঠির লেখক জানান, তিনি ২০১১ সালে রাজনীতিতে যুক্ত হলেও পরে নিজেকে গুটিয়ে নেন। তাঁর প্রস্তাব অনুযায়ী, বিএনপির সদস্য হতে এসএসসি পাস অথবা জিপিএ ২.৫ থাকতে হবে। কর্মী হতে এইচএসসি পাস এবং জিপিএ ৩.৫ থাকার শর্ত রাখার কথাও বলা হয়েছে। এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগে কাউকে বিএনপির সঙ্গে যুক্ত না করার প্রস্তাবও দিয়েছেন তিনি।

চিঠির শেষে ইংরেজিতে লেখা ছিল, “I want the change to come through you.....”। তবে প্রেরকের নাম-পরিচয় উল্লেখ ছিল না। দানবাক্সে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে একাধিক চিঠিও পাওয়া গেছে। সেসব চিঠিতে জন্মদিনের শুভেচ্ছা, দেশে ফেরার অপেক্ষা, ব্যক্তিগত সমস্যার সমাধান এবং চাকরি চেয়ে প্রার্থনার কথা ছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।