Web Analytics

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে এই প্রক্রিয়া শেষ করতে হবে।

রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা এ বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’-এর অনুচ্ছেদ ৫-এর নির্দেশিকা অনুযায়ী প্রাথমিকভাবে নিবন্ধিত হজযাত্রীদের নির্ধারিত প্যাকেজের বকেয়া অর্থ ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রাথমিক নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। মন্ত্রণালয় হজে গমনেচ্ছু সব প্রাথমিক নিবন্ধিত আবেদনকারীকে নির্ধারিত তারিখের আগেই ব্যাংকে প্রয়োজনীয় অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।