Web Analytics

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, ধনী-দরিদ্র নির্বিশেষে সকলেরই শিক্ষার অধিকার রয়েছে। রাজধানীর বিএএফ শাহীন কলেজে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত ‘স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ পৌঁছে দিলে সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, “আনন্দময় শিক্ষার” মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়ানো সম্ভব এবং ষষ্ঠ শ্রেণি থেকেই দলগত কাজ, ব্যক্তিগত দক্ষতা ও নৈতিক শিক্ষার মাধ্যমে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা উচিত। ডা. জুবাইদা দেশের বিভিন্ন প্রান্তিক বিদ্যালয়ের অবকাঠামোগত দুরবস্থা তুলে ধরে পিরোজপুর, কুড়িগ্রাম, ঝালকাঠি ও চুয়াডাঙ্গার কয়েকটি বিদ্যালয়ের উদাহরণ দেন। তিনি শিক্ষকদের কঠোর পরিশ্রম ও শিক্ষার্থীদের অধ্যবসায়ের প্রশংসা করেন।

তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।