Web Analytics

উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ এসলামী কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে অভিযোগের পর। তিনি দাবি করেছেন, আমিরাত ইসরাইলের প্রক্সি হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এবং ইরান এমন অবস্থান কোনোভাবেই মেনে নেবে না। এসলামী বলেন, আমিরাত এখন শুধু ইরানের সঙ্গেই নয়, সৌদি আরব, কাতার ও ওমানের সঙ্গেও বিরোধে জড়িয়ে পড়ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।

তিনি আরও উল্লেখ করেন, বৈশ্বিক অর্থনীতি বর্তমানে চাপে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের উচিত তাদের সামরিক ও কূটনৈতিক কৌশল পুনর্বিবেচনা করা। ওয়াশিংটনের সুস্পষ্ট কৌশলের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে তার মন্তব্য। তবে এসলামী জানান, ইরান এখন কূটনৈতিক সমাধানের পথেই এগোতে চায়, যা আত্মসমর্পণ নয় বরং রাজনৈতিক সমঝোতার প্রচেষ্টা।

বিশ্লেষকদের মতে, এই টানাপোড়েন দ্রুত সংলাপ ও সমঝোতার মাধ্যমে না মেটালে ভবিষ্যতে এটি বড় ধরনের ভূরাজনৈতিক সংকটে রূপ নিতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।