Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী শনিবার ২৫ এপ্রিল ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার এক বিবৃতিতে সমাবেশ সফল করতে সারা দেশের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই অভ্যুত্থানে হাজারো শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন ও পঙ্গুত্ব বরণ করেছেন। তিনি অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ ভোট দিলেও বিএনপি নেতৃত্বাধীন সরকার তা বাস্তবায়ন না করে টালবাহানা করছে, যা শহীদদের প্রতি অসম্মান।

মিয়া গোলাম পরওয়ার সরকারকে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিশ্ববিদ্যালয়গুলোয় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।