Web Analytics

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) সভাপতি আমজাদ হোসেন চৌধুরী চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি প্রার্থী অধ্যাপক আসলাম চৌধুরীর পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নিয়েছেন। শনিবার সকাল ১১টায় তিনি সীতাকুণ্ড পৌরসভার ভোলাগিরি আশ্রম, নিজ তালুক, ভূঁইয়া পাড়া ও সীতাকুণ্ড কলেজ রোড এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি গ্রামবাসী, দোকানদার ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আসলাম চৌধুরীকে বিজয়ী করার আহ্বান জানান।

প্রচারকালে আমজাদ হোসেন চৌধুরী বলেন, সীতাকুণ্ডের টেকসই উন্নয়ন, শিল্পাঞ্চলের নিরাপত্তা, শ্রমিকদের ন্যায্য অধিকার ও কর্মসংস্থান রক্ষায় সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। তিনি আসলাম চৌধুরীকে শিক্ষিত, অভিজ্ঞ ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত নেতা হিসেবে উল্লেখ করেন। তার মতে, নির্বাচিত হলে আসলাম চৌধুরী এলাকার দীর্ঘদিনের বঞ্চনা দূর করে উন্নয়নের ধারা এগিয়ে নিতে সক্ষম হবেন।

সীতাকুণ্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার ক্রমেই বেগবান হচ্ছে এবং এতে স্থানীয় ও শিল্পখাতের নেতাদের অংশগ্রহণ বাড়ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।