Web Analytics

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৮ হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবি। সংস্থাটি ভোজ্যতেল, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুর কিনবে। টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রায় অর্ধেক পণ্য দেশীয় এবং বাকি অর্ধেক আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

ক্রয় পরিকল্পনা অনুযায়ী টিসিবি স্থানীয় ও আন্তর্জাতিক উৎস থেকে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার মেট্রিক টন চিনি, ১৪ হাজার মেট্রিক টন ছোলা এবং ৪ হাজার ৪০০ মেট্রিক টন খেজুর কিনবে। পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে মাসভিত্তিক চাহিদা, বরাদ্দ, গুদামের মজুত ও পাইপলাইনের সরবরাহ নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

বর্তমানে টিসিবির ৪০টি গুদামের মোট ধারণক্ষমতা প্রায় ৪৮ হাজার ৩৭০ মেট্রিক টন। সংস্থাটি আরও প্রায় ১০ হাজার মেট্রিক টন মজুত সক্ষমতা বাড়াতে চায়। প্রায় ৮০ লাখ স্মার্ট কার্ড অনুমোদিত হয়েছে এবং প্রায় ৭৫ লাখ বিতরণ করা হয়েছে। বিক্রয়কেন্দ্রে পিওএস মেশিন চালু এবং সুবিধাভোগীদের জন্য ডিজিটাল তথ্য ও মূল্য পরিশোধের মোবাইলভিত্তিক ব্যবস্থা তৈরির পরিকল্পনাও রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।