Web Analytics

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে অটোরিকশা থেকে পড়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর মামলায় গ্রেপ্তার তিন সন্দেহভাজন আসামির প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদের আদালত এ আদেশ দেন।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মো. জাহিদুল হাসান রিয়াল মামলার রহস্য উদ্ঘাটন এবং মূল হোতাদের শনাক্তের জন্য আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়েছিলেন। আসামি পনিরের পক্ষে আইনজীবী আমির উদ্দিন আমিরসহ অন্যরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে।

মামলার অভিযোগে বলা হয়, বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা ২৯ আগস্ট স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে চোখের ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা ব্যাগ টান দিলে তিনি রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। র‍্যাব-২ রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেপ্তার করে ছিনতাই করা স্মার্টফোন, নগদ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।