Web Analytics

চীনের ডেমোক্রেসি পার্টির এক নেতা দাবি করেছেন, ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্ট্রোকে আক্রান্ত হয়ে জ্ঞান হারান এবং পরে চিকিৎসার জন্য তাকে চীনে নেওয়া হয়। তবে চীন সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এবং দাবিটির সত্যতা নির্ণয় করা সম্ভব হয়নি। অন্যদিকে, সম্মেলন থেকে ফেরার পর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অসুস্থ হয়ে চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে আছেন।

চায়না ডেমোক্রেসি পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে সামাজিক মাধ্যমে বলেন, দিল্লিতে শির সঙ্গে থাকা চিকিৎসকেরা জরুরি চিকিৎসা দেন। তার দাবি অনুযায়ী, পরে বিশেষ বিমানে শিকে বেইজিং নেওয়া হয়, বিমানবন্দর থেকে সামরিক হেলিকপ্টারে তাকে বেইজিংয়ের ৩০১ নম্বর হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে অস্ত্রোপচার করা হয়।

ওয়ানজুনের আরও দাবি, স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ভারতের হাতে চলে যাওয়ার আশঙ্কায় শি ভারতের কোনো হাসপাতালে চিকিৎসা নিতে রাজি হননি। রামাফোসার দপ্তর জানিয়েছে, বিশ্রামকালে তিনি কোনো জনসংযোগমূলক কর্মসূচিতে অংশ নেবেন না এবং মন্ত্রিসভার সদস্যরা দেশের প্রতিনিধিত্ব করবেন। তিনি ভারত সফরের সময় নাকি দেশে ফেরার পরে অসুস্থ হয়েছেন, তা স্পষ্ট নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।