Web Analytics

রাজধানীর উত্তরখান, খিলক্ষেত ও আশপাশের এলাকায় স্বদেশ প্রোপার্টিজ লিমিটেডের ‘স্বর্ণালী আবাসন’ প্রকল্পে বালু ভরাট কার্যক্রমের ওপর ছয় মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আশিফ হাসানের বেঞ্চ রোববার এই আদেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. দেলোয়ার হোসেন দেওয়ান দায়ের করা রিটে অভিযোগ করা হয়, স্বদেশ প্রোপার্টিজ সরকারি বোয়ালিয়া খাল দখল করে অবৈধ বেইলি ব্রিজ নির্মাণ এবং কৃষিজমি, জলাশয় ও বন্যাপ্রবাহ অঞ্চল বালু দিয়ে ভরাট করছে। অভিযোগের পরও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বিষয়টি আদালতে গড়ায়।

আদালত নির্দিষ্ট কয়েকটি মৌজার জমিতে আগামী ছয় মাস ড্রেজার বা অন্য কোনো উপায়ে বালু ভরাট বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। মামলায় সরকারি বিভিন্ন সংস্থা ও স্বদেশ প্রোপার্টিজের কর্মকর্তাসহ ১২ জনকে বিবাদী করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।