Web Analytics

বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টেক্সটাইল শিল্পকে টেকসই করতে হলে শিল্পখাতকে প্রতিযোগিতাসক্ষম ও আধুনিক করতে হবে। শনিবার রাজধানীর ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টারে “কর্মসংস্থানে টেকসই উত্তরণ: টেক্সটাইল শিক্ষার্থীদের প্রস্তুতি ও পথচলা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, সরকার নতুন কোনো রাষ্ট্রায়ত্ত মিল স্থাপন বা পরিচালনার পরিকল্পনা করছে না। ব্যবসা করবে বেসরকারি খাত, আর সরকার নীতিসহায়তা ও প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে কাজ করবে। তিনি বিদ্যমান টেক্সটাইল ইনস্টিটিউট ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর কারিকুলাম সময়োপযোগী করার ওপর গুরুত্ব দেন এবং বিটিএমএ ও সক্ষম বেসরকারি মিলগুলোকে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করার উদ্যোগের কথা জানান। এতে শিক্ষার মানোন্নয়ন ও বাস্তব শিল্প-অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়বে।

তিনি আরও বলেন, জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা, উৎপাদন ব্যয়, কস্ট অব ফান্ড ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা টেক্সটাইল খাতের বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে এবং ম্যানমেইড ফাইবার, নতুন পণ্য উন্নয়ন ও ভ্যালু চেইনে আপগ্রেডেশনের মাধ্যমে খাতকে আরও প্রতিযোগিতাসক্ষম করার উদ্যোগ নিচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।