Web Analytics

গুজব, অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শনিবার রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে। সংগঠনটির সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের নেতৃত্বে আয়োজিত মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল চলাকালে নেতাকর্মীরা ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা অভিযোগ করেন, ষড়যন্ত্রকারী কুচক্রী মহল বিভিন্নভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান তারা।

নেতাকর্মীরা বলেন, উদ্দেশ্যপ্রণোদিত গুজব ও অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। বিক্ষোভ মিছিল থেকে কুচক্রী মহলের অপতৎপরতা বন্ধ এবং গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।