Web Analytics

জাতীয় সংসদে উত্থাপিত ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এর শরিয়াহগত দিক গভীরভাবে যাচাই করতে দেশের শীর্ষস্থানীয় আলেম, মুফতি ও ফকিহদের মতামত নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

রাব্বানী বলেন, বাবা-মায়ের অধিকার, নিরাপত্তা, ভরণপোষণ এবং জীবনের শেষ সময়ে সম্মানজনক জীবন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামে পিতামাতার অধিকার ও মর্যাদা সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাই তাদের অধিকার রক্ষায় কার্যকর আইন প্রণয়নের প্রয়োজনীয়তা অস্বীকারের সুযোগ নেই। তবে মুসলমানদের সম্পত্তি হস্তান্তর, হেবা, মিরাস ও ফারায়েজের সঙ্গে কোরআন-সুন্নাহর সুস্পষ্ট বিধান জড়িত বলে তিনি বলেন।

সরকারের আশ্বাস অনুযায়ী প্রস্তাবিত বিধান প্রচলিত হেবা বা মুসলিম উত্তরাধিকার আইনের কার্যকারিতা ক্ষুণ্ন করবে না—এ বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নেওয়ার কথা বলেন রাব্বানী। তিনি পূর্ণাঙ্গ খসড়া শীর্ষ মুফতি, ফকিহ ও ইসলামী আইন বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে লিখিত মতামত নেওয়ার আহ্বান জানান। শরিয়াহর কোনো বিধানের সঙ্গে অসামঞ্জস্য পাওয়া গেলে তা সংশোধনের দাবি জানিয়ে তিনি বলেন, পিতামাতার সুরক্ষা ও শরিয়াহর বিধান সংরক্ষণ পরস্পরের পরিপূরক।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।