Web Analytics

চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকেপড়া ব্রিটিশ নাগরিকদের উদ্ধারে চার্টার ফ্লাইট পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার পার্লামেন্টের হাউস অফ কমন্সে জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে ওমানের মাস্কাট থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে একটি সরকারি চার্টার ফ্লাইট ছেড়ে যাবে। এই উদ্যোগের লক্ষ্য হলো সংঘাতপূর্ণ অঞ্চলে আটকে থাকা নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনা।

ব্রিটিশ সরকার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কতজন নাগরিক অবস্থান করছেন তা নির্ধারণের জন্য নতুন নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে। বিবিসির তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত প্রায় এক লাখ ত্রিশ হাজার ব্রিটিশ নাগরিক এই নিবন্ধনে অংশ নিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যারা ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় রয়েছেন, তাদের চার্টার ফ্লাইটে অগ্রাধিকার দেওয়া হবে।

এই পদক্ষেপ যুক্তরাজ্যের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টার অংশ, যদিও কোন কোন দেশে এই উদ্ধার কার্যক্রম পরিচালিত হবে তা স্পষ্ট করা হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।