Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাদের বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাজারবাগ পুলিশ লাইনে প্রথম গণহত্যা শুরু হয় এবং এখান থেকেই স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয়। তিনি উল্লেখ করেন, মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করে ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন।

তিনি আরও জানান, পুলিশ বাহিনীকে আধুনিক ও সক্ষম করতে বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ বিষয়ে আলোচনা চলছে, যার মধ্যে সুইজারল্যান্ডের সঙ্গেও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।