Web Analytics

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভ বুধবার ৬৬ বছর বয়সে আকস্মিকভাবে মারা গেছেন বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে মস্কো কোনো বিস্তারিত তথ্য দেয়নি। গত বছরের মার্চে নিয়োগ পাওয়ার পর যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে তাঁর দেড় বছরও পূর্ণ হয়নি।

মন্ত্রণালয়ের বিবৃতিতে দারচিয়েভকে একজন অসাধারণ কূটনীতিক, অভিজ্ঞ নেতা ও সদয় সহকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা বলেছে, তিনি রাশিয়ার পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করেছেন এবং রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিশেষজ্ঞ ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার কিছুদিন পর তাঁকে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়।

১৯৯২ সালে কূটনৈতিক চাকরিতে যোগ দেন দারচিয়েভ। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগে প্রথম সচিব, প্রধান ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে ওয়াশিংটনে রুশ দূতাবাসে উপদেষ্টা হন এবং ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত সেখানে মন্ত্রী-কাউন্সেলর ছিলেন। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।