Web Analytics

ইরান ঘোষণা করেছে যে যুদ্ধের ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত তারা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলবে না। আলজাজিরার এক প্রতিবেদনে ইরানের প্রেসিডেন্ট দপ্তরের বরাতে জানানো হয়, রোববার এই ঘোষণা দেওয়া হয়। প্রেসিডেন্ট দপ্তরের যোগাযোগ উপদেষ্টা সাইয়্যেদ মেহদি তাবাতাবায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, নতুন আইনি কাঠামো অনুযায়ী ট্রানজিট ফি’র মাধ্যমে ক্ষতিপূরণ পরিশোধ করা হলে তবেই প্রণালিটি খুলে দেওয়া হবে।

তাবাতাবায়ি ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধের জেরে ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার পর ট্রাম্প হতাশা ও ক্ষোভ থেকে অশালীন ও অর্থহীন মন্তব্য করেছেন। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজার ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের ওপর চাপ বাড়লেও দেশটি তার সিদ্ধান্তে অটল রয়েছে এবং ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত প্রণালি খুলবে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।