Web Analytics

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অভিযান চালিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড ৩৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩১৯ বোতল ফেনসিডিল ও বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বড় হোগলডোরা খালসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ফেনসিডিল ও ওষুধ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এই অভিযান সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।