ঢাকাস্থ মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদন ফরমে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সঠিকভাবে উল্লেখ না করলে বা গোপন করলে আবেদন বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে। সোমবার দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বার্তায় এই সতর্কতা জানানো হয়।
দূতাবাসের নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের ডিএস-১৬০ ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক। আবেদনকারীরা ফরমে দেওয়া তথ্যের সত্যতা ও পূর্ণতার বিষয়ে প্রত্যয়ন দেন, তাই ইচ্ছাকৃতভাবে ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে তা ভিসা প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
দূতাবাস আবেদনকারীদের পরামর্শ দিয়েছে, আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য যথাযথভাবে যাচাই করে দেওয়া উচিত।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।