Web Analytics

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের চার মন্ত্রী ও এক বিধায়কের মন্তব্যের কড়া সমালোচনা করে তাদের বাংলাদেশের দিকে চোখ তুলে না তাকানোর হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে অগ্নিসন্ত্রাসের উসকানি দিচ্ছেন।

মন্ত্রী বলেন, একই দিনে ভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশকে নিয়ে করা ওই মন্তব্যগুলো অগ্রহণযোগ্য। ক্ষমতায় ফিরে আসার উদ্দেশ্যে অগ্নিসন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে যথার্থ বলে মন্তব্য করেন মো. আসাদুজ্জামান। তাঁর মতে, দলটির সাম্প্রতিক তৎপরতা এ সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরছে। এর আগে শৈলকুপা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের অন্যায়, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান এবং নিরাপদ পরিবেশ গড়ার কথা বলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।